মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ মোটরযানের বিরুদ্ধে অভিযান

সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ মোটরযান চলাচল রোধে বিশেষ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা
সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ মোটরযান চলাচল রোধে বিশেষ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা

সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ মোটরযান চলাচল রোধে বিশেষ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুরে শহরের লাবসা এলাকার লস্কর ফিলিং স্টেশনের সামনে এ অভিযান চালানো হয়।

২০ বছরের বেশি পুরনো বাস-মিনিবাস ও ২৫ বছরের বেশি পুরনো ট্রাক-কাভার্ডভ্যানকে লক্ষ্য করে পরিচালিত অভিযানে চারটি মামলায় ১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ওভারস্পিড ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর বিষয়েও নজর দেওয়া হয়।

অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিল হোসেন শামীম। তার সঙ্গে ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক মো. ওবায়দুর রহমান ও আনসার সদস্যরা।

বিআরটিএ সূত্র জানায়, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ ও খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি.) মো. জিয়াউর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হচ্ছে। সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা জানান, মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে এ বিশেষ অভিযান সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্ঘটনা কমানো এবং মালিক-চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১০

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১১

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১২

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৩

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৪

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৫

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৬

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৭

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৮

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৯

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০
X