মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : আব্দুল হালিম

রংপুরের মিঠাপুকুরে জামায়াতের মতবিনিময় সভায় বক্তব্য দেন মাওলানা আব্দুল হালিম। ছবি : কালবেলা
রংপুরের মিঠাপুকুরে জামায়াতের মতবিনিময় সভায় বক্তব্য দেন মাওলানা আব্দুল হালিম। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, সবার ভোট প্রদান নিশ্চিত এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করতে হলে বাংলাদেশে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন সম্ভব নয়। শেখ হাসিনা সরকার দেশে যে ফ্যাসিবাদ কায়েম করেছিল সেটা সম্ভব হয়েছে তাদের গতানুগতিক কারণে। ঐকমত্য কমিশনে দেশের ২৬টি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়ন হলে সুষ্ঠু প্রতিযোগিতার পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠন করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুরের মিঠাপুকুর উপজেলা শাখা কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলার আমির ও রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী বলেন, দেশের মানুষ যদি জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দেন সেক্ষেত্রে আমরা প্রস্তুত আছি। মিঠাপুকুরে জামায়াতের বিজয়ের জন্য ছাত্র-ছাত্রী এবং যুবসমাজের প্রয়োজন অতীতেও ছিল এখনো আছে। যুবকদের মাঠ পর্যায়ে কাজ করতে হবে। আমরা সবার সহযোগিতায় মিঠাপুকুরে বিজয় নিশ্চিত করতে চাই।

মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, রংপুর জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ফিরোজ মাহমুদ প্রমুখ। মতবিনিময় সভায় সাংবাদিক, সুশীলসমাজের প্রতিনিধি, ছাত্র-ছাত্রী ও জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X