মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের এক নেতা বহিষ্কার

বহিষ্কৃত জামায়াতে ইসলামীর নেতা মো. হালিম। ছবি : কালবেলা
বহিষ্কৃত জামায়াতে ইসলামীর নেতা মো. হালিম। ছবি : কালবেলা

পটুয়াখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত মো. হালিম কুয়াকাটা পৌরসভার ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতির দায়িত্বে ছিলেন।

সোমবার (২২ ডিসেম্বর) উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিশেষ রোকন বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে পৌর এবং উপজেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোমবার সন্ধ্যায় কুয়াকাটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় কুয়াকাটা পৌর জামায়াতের আমির মো. শহীদুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, এ ঘটনায় বিশেষ রোকন বৈঠক ডাকা হয়। বৈঠকে কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম, কুয়াকাটা পৌর জামায়াত ইসলামের আমির মো. শহিদুল ইসলাম, কুয়াকাটা পৌর সভার সাবেক আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নানসহ শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৈঠকে উত্থাপিত অভিযোগ ও প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে মো. আ. হালিমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

জামায়াত নেতারা জানান, সংগঠনের নীতিমালা ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে দল কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তারা।

কলাপাড়া উপজেলা জামায়াত ইসলামের আমির মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম বলেন, একটি অভিযোগের ভিত্তিতে বিশেষ রোকন বৈঠক ডেকে কুয়াকাটা পৌর ৫নং ওয়ার্ড সভাপতিকে জামায়াত ইসলাম থেকে বহিষ্কার করা হয়। জামায়াত ইসলাম করতে হলে সাংগঠনিক নিয়ম-কানুন মেনে দলীয় নীতিমালা মেনে তাকে এ দল করতে হবে।

এ বিষয়ে অভিযুক্ত মো. হালিম বলেন, আমার বাসায় ৬টি ফ্যামিলি বাসা ভাড়া দেওয়া হয়। তার মধ্যে একটিতে মা-মেয়ে পরিচয়ে চারজন মহিলা গত দুই মাস আগে বাসা ভাড়া নেয়। এখন তারা কোথায় কী কাজ করে সেটা আমার জানার বিষয় না। আমাকে কিছু না বলেই জামায়াত ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। আমি মনে করি বিষয়টি নিয়ে আমার সঙ্গে কথা বলে তারপর তাদের বহিষ্কার এর সিদ্ধান্ত নেয়া উচিৎ ছিলো। আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোন সত্যতা নেই। আমি এঘটনায় সংবাদ সম্মেলন করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১০

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১১

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১২

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৪

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৫

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৬

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৭

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৮

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১৯

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

২০
X