নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে স্ত্রীর মৃত্যু

সেনবাগ থানার ফটক। ছবি : কালবেলা
সেনবাগ থানার ফটক। ছবি : কালবেলা

নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ট্রোক করে স্ত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কেশারপাড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উন্দানিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ছায়দুল হক (৫৯) ও বিবি মরিয়ম (৫৫) একই ইউনিয়নের আব্দুর জব্বার ভূঁইয়া বাড়ির বাসিন্দা। এ দম্পতি ৬ ছেলে ও ৩ মেয়ের রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ছায়দুল হক নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে তাকে উপজেলার কানকিরহাট বাজারের পল্লী চিকিৎসক রতন সূত্রধরের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মূলত চিকিৎসকের কাছে নেওয়ার পথে তিনি মারা যান।

এরপর স্বামীর মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন স্ত্রী বিবি মরিয়ম। ১২ থেকে ১৫ মিনিটের মধ্যে কানকিরহাট হাসানপুর সড়কের নুনু কোম্পানির মেইলের সামনে আসলে অটোরিকশায় স্ট্রোক করে স্ত্রী মরিয়ম রাস্তায় পড়ে যান। পুনরায় তাকে একই চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।

ইউপি সদস্য আবু তালেব টিপু কালবেলাকে জানান, শুক্রবার সকালে পারিবারিক কবরস্থানে তাদের উভয়কে দাফন করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকার মানুষ শোকাহত।

এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে বাড়িতে পুলিশ সদস্যরা হাজির হন। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X