শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে : অভি

ধামরাইয়ে থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। ছবি : সংগৃহীত
ধামরাইয়ে থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। ছবি : সংগৃহীত

অন্তর্বতী সরকারের ঘোষিত নির্বাচনী রোডম্যাপের বিরুদ্ধে যদি কেও কোনো ধরনের ষড়যন্ত্র করে তবে, বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ দেশের ১৮ কোটি মানুষের মাধ্যমে আন্দোলন গড়ে তুলে নির্ধারিত সময়ে নির্বাচন আদায় করা হবে।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে ধামরাই উপজেলার যাত্রাবাড়ী মাঠে ধামরাই থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন। আমরাও বিশ্বাস করি সঠিক সময়ে নির্বাচন দিবেন। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র আছে। আর সেই ষড়যন্ত্রের পেছনে ‘অদৃশ্য শক্তি’ রয়েছে। জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র চলছে। ভোট ও গণতন্ত্রবিরোধী শক্তিকে উচিত জবাব দেওয়ার জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

অভি বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছেন যদি সে তারিখে নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে আব্দুল হামিদ খান ভাষানীর কাগমারী সম্মেলনের মতো আমরাও বর্তমান সরকারকে সালাম দিয়ে বিদায় জানাবো।

ধামরাই উপজেলার বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, মহিলা দল, কৃষকদল ছাত্রদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের ঢলে সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। এসময় বিভিন্ন এলাকা থেকে সমাবেশে আসা নেতারা বাদ্যযন্ত্র বাজিয়ে উল্লাস করেন।

ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, ঢাকা জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুল ইসিলাম, ধামরাই থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন, ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাইখুল ইসলাম।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১০

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১১

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১২

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৩

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৪

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৫

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৬

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৭

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৮

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৯

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

২০
X