ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের সংঘর্ষ

মাদারীপুরের ডাসারে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষ হয়। ছবি : কালবেলা
মাদারীপুরের ডাসারে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষ হয়। ছবি : কালবেলা

মাদারীপুরের ডাসার উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ডাসার উপজেলার ম্যালকাই নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে আসে ইমরান পরিবহনের যাত্রীবাহী একটি বাস। মাঝপথে উপজেলার ম্যালকাই এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত ১৫ জন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ফায়ার সার্ভিস। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হলে ২০ মিনিট পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে হাইওয়ে পুলিশ।

মস্তফাপুর হাইওয়ে থানার এসআই মতিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে কালবেলাকে বলেন, যানচলাচল বন্ধ হলে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানচলাচল স্বাভাবিক করে দেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X