বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নিজ ঘরের সিলিং ফ্যানে ঝুলছিল মরদেহ

তারেক আহমদ। ছবি : সংগৃহীত
তারেক আহমদ। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় তারেক আহমদ (২০) নামে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়ি থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বড়লেখা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুছেগুল গ্রামে। নিহত তারেক ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে।

স্বজনদের দাবি, তারা তারেকের মৃত্যুর বিষয়ে কোনো কিছুই জানেন না। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক শুক্রবার রাতে খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। শনিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি করায় পরিবারের লোকজন তার কক্ষে গিয়ে তাকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে স্থানীয়ভাবে খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশ মর্গে পাঠানো হয়।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান কালবেলাকে বলেন, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে কী কারণে তারেক আত্মহত্যা করেছেন তা পরিষ্কার নয়। পরিবারের লোকজনও কিছু বলতে পারছেন না। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X