চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪০ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

হাটহাজারীর ঘটনায় জরুরি বৈঠক বসছে

হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। ছবি : কালবেলা
হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। ছবি : কালবেলা

চট্টগ্রামের হাটহাজারীতে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার শিক্ষার্থী ও জশনে জুলুসের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১১০ জন আহত হয়েছে। সংঘর্ষের পর ঘটনাস্থলের আশপাশে ১৪৪ ধারা জারির পাশাপাশি যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ঘটনার সুষ্ঠু সমাধানে সবপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসবে প্রশাসন। এর আগে শনিবার (৬ আগস্ট) ফেসবুকে একটি আপত্তিকর পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

জানা গেছে, এক যুবক মাদ্রাসার সামনে তোলা একটি অশালীন অঙ্গভঙ্গির ছবি পোস্ট করেন। এ পোস্টকে কেন্দ্র করে দুপক্ষ থেকে বিপুলসংখ্যক লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাত ৮টার দিকে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষ শুরু হয়, যা মধ্যরাত পর্যন্ত থেমে থেমে চলেছে। এ সময় একাধিক যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। সংঘর্ষ শুরু হওয়ার আগেই পোস্ট করা ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ কালবেলাকে বলেন, বর্তমানে হাটহাজারীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর টহল চলমান আছে। ১৪৪ ধারা বিকেল ৩টা পর্যন্ত চলবে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, পরিস্থিতি পর্যালোচনা এবং শান্তি বজায় রাখতে বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সবপক্ষের সঙ্গে জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সবার দাবি-দাওয়া শোনা হবে। এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম কালবেলাকে বলেন, হাটহাজারীর ঘটনায় ১১০ জন হাটহাজারীতে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে একজন ভর্তি আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X