বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৫২ এএম
অনলাইন সংস্করণ

যে কারণে এসএ টোয়েন্টিতে খেলা হচ্ছে না তাইজুলের

তাইজুল ইসলাম। ছবি: সংগৃহীত
তাইজুল ইসলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এসএ টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছিলেন টেস্ট দলের নিয়মিত মুখ তাইজুল ইসলাম। নিলাম থেকে দল পেলেও শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা হচ্ছে না বাঁহাতি এই টাইগার স্পিনারের। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো এমন তথ্য প্রকাশ করে।

ক্রিকইনফোর প্রতিবেদনে দাবি করা হয়, তাইজুলের বদলি হিসেবে এসএ টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে দলে নিয়েছে ডারবান সুপার জায়ান্টস। সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন উইলিয়ামসন। তবে ফ্র্যাঞ্চাইজি লিগে তার চাহিদা এখনও কমেনি। ডারবানের স্কোয়াডে উইলিয়ামসনের নাম অন্তর্ভুক্তিতে। তাইজুলের ভিনদেশি লিগে খেলার স্বপ্ন আপাতত অধরাই থাকছে।

গত সেপ্টেম্বরের মেগা নিলাম থেকে তাইজুলকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকা দিয়ে দলে টেনেছিল ডারবান সুপার জায়ান্টস। সাদা বলের ক্রিকেটে জাতীয় দলেও খুব একটা সুবিধা করতে পারেনি তাইজুল। সে জায়গায় টি-টোয়েন্টি ফরম্যাটের লিগে তাইজুলের ডাক পাওয়াটা বেশ চমকপ্রদই ছিল।

তাইজুল ছাড়াও নিলামের জন্য নাম নিবন্ধন করেছিলেন তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, তাইজুল, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, নাহিদ রানার। একমাত্র তাইজুল ও মুস্তাফিজের নাম তোলা হয়েছিল নিলামে। যদিও বাংলাদশের বাঁহাতি পেসারকে কিনতে কেউই আগ্রহ দেখায়নি।

আগামী বছরের ২৩ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছয় দলের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। যা হবে লিগটির চতুর্থ আসর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X