কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৮:৪১ এএম
অনলাইন সংস্করণ

ইরানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুক্তরাষ্ট্রের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এটি তেহরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের সংঘাতকে লাতিন আমেরিকায় সম্প্রসারিত করার সর্বশেষ প্রচেষ্টা।

শুক্রবার (০৭ নভেম্বর) ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন এক কর্মকর্তা জানান, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্স ২০২৪ সালের শেষের দিকে এই পরিকল্পনা শুরু করে। তবে চলতি বছরের শুরুতেই মার্কিন গোয়েন্দারা তা নস্যাৎ করে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ষড়যন্ত্রটি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে কোনো হুমকি নেই।,

তিনি বলেন, এটি ইরানের দীর্ঘ ইতিহাসের আরেকটি অধ্যায়— যেখানে তারা বিশ্বজুড়ে কূটনীতিক, সাংবাদিক, ভিন্নমতাবলম্বীসহ যেকোনো বিরোধীর বিরুদ্ধে প্রাণঘাতী হামলার চেষ্টা চালিয়ে আসছে। এটি প্রতিটি দেশের জন্য উদ্বেগের বিষয় হওয়া উচিত, যেখানে ইরানের উপস্থিতি রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট প্রমাণ বা কীভাবে ষড়যন্ত্রটি ভেস্তে দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।

মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে আগে থেকেই উল্লেখ ছিল যে, ইরানি অপারেটিভরা লাতিন আমেরিকায় লক্ষ্যবস্তু খুঁজছে—যেখানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে তেহরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

ডেইলি সাবাহ জানিয়েছে, ২০২৪ সালের ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি দূতাবাসে ইসরায়েলি বিমান হামলার পর এ অভিযোগ তোলা হয়। ওই হামলায় ইরানের আইআরজিসির কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এরপর ইরান প্রতিশোধের হুমকি দেয় এবং পরবর্তীতে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

এক বছর পর, ইসরায়েল ইরানে ব্যাপক বিমান হামলা চালায়। এতে এক হাজারের বেশি মানুষ নিহত হয়। যুক্তরাষ্ট্রও ওই অভিযানে অংশ নেয় এবং ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত স্থাপনাগুলোতে হামলা চালায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সরকার এখনো ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের প্রধান সমর্থক হিসেবে বিবেচিত। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে নজিরবিহীন আক্রমণ চালানোর পর থেকে দুই দেশের সংঘাত ব্যাপক আকার ধারণ করে। ইসরায়েলের পাল্টা অভিযানে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ইসরায়েলি গোয়েন্দাদের অভিযোগ, আইআরজিসির কুদস ফোর্স বিশ্বজুড়ে ইসরায়েলি ও ইহুদি লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করছে।

চলতি বছরের মাঝামাঝি সময়ে ইসরায়েল ইরানের অভ্যন্তরে একাধিক বিমান হামলা চালায়। এতে অন্তত ১১ জন পারমাণবিক বিজ্ঞানী এবং ৩০ জন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন আইআরজিসির গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি এবং নতুন নিয়োগ পাওয়া যুদ্ধকালীন চিফ অব স্টাফ জেনারেল আলি শাদমানি।

অন্যদিকে তেহরান এসব হামলাকে ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ড’ হিসেবে নিন্দা জানিয়ে ইসরায়েলকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X