চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ৬০ অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করল চসিক

চট্টগ্রামে অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদে নামে চসিক। ছবি : কালবেলা
চট্টগ্রামে অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদে নামে চসিক। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর জামালখান এলাকার খাস্তগীর স্কুল থেকে চেরাগি পাহাড় মোড় পর্যন্ত ৬০টি অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নগরীর ব্যস্ত এই সড়কে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছিল। তাই দোকানগুলো উচ্ছেদ করে পথ উন্মুক্ত করা হয়। পাশাপাশি যেসব স্থায়ী দোকান মালিক নিজ সীমার বাইরে রাস্তা বা ফুটপাত দখল করেছিলেন, তাদের বাড়তি অংশ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, নগরজুড়ে এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে চলবে। অভিযানে চসিকের পরিচ্ছন্ন বিভাগ সহযোগিতা করেছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X