তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুরোনো ছবি
চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুরোনো ছবি

দৈনিক কালবেলা পত্রিকার অনলাইন সংস্করণে গত ৭ সেপ্টেম্বর ‘অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন পান শিক্ষক দম্পতি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ প্রতিবেদনটির প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষক দম্পতি।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবাদলিপিতে ৬৩নং চর জহির উদ্দিন মরিয়ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনির উদ্দিন জানান, প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহল আমাদের শিক্ষক দম্পতির সুনাম নষ্ট করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত হয়ে প্রতিবেদনটি করিয়েছেন।

প্রকৃতপক্ষে, ছুটি ছাড়া বিদ্যালয়ে অনুপস্থিত থাকার ঘটনা ঘটেনি। আমার ১৬ মাসের মেয়ে অসুস্থ থাকায় আমার স্ত্রী আলপনা খাতুন তার কর্মস্থল ৮৪নং দক্ষিণ পশ্চিম চাঁচড়া স.প্রা.বি. থেকে গত ২৭-৮-২৩ইং থেকে ২৯-৮-২৩ইং পর্যন্ত তিন দিনের নৈমিত্তিক ছুটিতে ছিলেন। মেয়ের অসুস্থতার কথা শুনে আমিও আমার কর্মস্থল ৬৩নং চর জহির উদ্দিন মরিয়ম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গত ২৮-৮-২৩ইং থেকে ৩০-৮-২৩ইং পর্যন্ত তিন দিনের নৈমিত্তিক ছুটি নিয়ে বাসায় আসি। গত ২৯ তারিখে ৮৪নং দক্ষিণ পশ্চিম চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের চাচা মারা যাওয়ায় এবং ওই শিক্ষক আমার প্রতিবেশী হওয়ায় ওইদিন তাকে সমবেদনা জানানোর জন্য আমার স্ত্রীর কর্মস্থলে যাই।

দায়িত্ব পালনের সুবিধার্থে আমার স্ত্রীর কর্মস্থলের পাশেই সে বাসাভাড়া নিয়ে থাকে। প্রতিবেদনে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের বক্তব্যেও ‘অতিরঞ্জিত’ করা হয়েছে বলে তারা জানিয়েছেন। এ ছাড়া আমার যে বক্তব্য উল্লেখ করা হয়েছে সেটিও আমার সঙ্গে কথা না বলে ‘মনগড়া’ লেখা হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১০

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১১

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১২

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৩

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৪

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৬

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৭

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৮

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৯

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

২০
X