শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

‘আড়িয়াল বিলকে মডেল পর্যটন এলাকায় রূপান্তর করা হবে’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর সরফত আলী সপু। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর সরফত আলী সপু। ছবি : কালবেলা

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে মুন্সীগঞ্জের আড়িয়াল বিলকে একটি মডেল পর্যটন এলাকায় রূপান্তর করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার গাদিঘাট এলাকায় আড়িয়াল বিলে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সপু বলেন, আড়িয়াল বিল দেশের একটি প্রাকৃতিক সম্পদ। এর জীববৈচিত্র্য রক্ষায় বিএনপি রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেবে। এখানে শুধু মাছ নয়, সবজি ও শস্য উৎপাদনের দিকেও সমান গুরুত্ব দেওয়া হবে। একইসঙ্গে পর্যটন খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আড়িয়াল বিলকে একটি মডেল এলাকায় পরিণত করা হবে।

মুন্সীগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব মো. আব্দুর রহিম, শ্রীনগর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আমীর হোসেন, শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, মুন্সীগঞ্জের জেলা মহিলা বিষয়ক সভাপতি সেলিনা আক্তার বিনা, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X