দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

শাসক নয়, জনগণের সেবক হতে হবে : জুয়েল

দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত বাজারে উঠান বৈঠকে কথা বলেন শরিফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত বাজারে উঠান বৈঠকে কথা বলেন শরিফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

জনগণের শাসক নয়, জনগণের সেবক হতে হবে- এমন মন্তব্য করেছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত বাজারে এক উঠান বৈঠকে স্থানীয়দের উদ্দেশে তিনি এ কথা বলেন।

শরিফ উদ্দিন জুয়েল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে একটি জবাবদিহিমূলক সরকার গঠন করা হবে। ক্ষমতার দাপট দেখানোর সুযোগ কেউ পাবে না। জনগণই সকল ক্ষমতার উৎস সেটি আমরা বাস্তবে প্রমাণ করব।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করা হবে। একজন ওয়ার্ড সদস্য থেকে শুরু করে ইউনিয়ন চেয়ারম্যান, সংসদ সদস্য কিংবা পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ সবাইকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

এরপর তিনি ভাগজত বাজার এলাকার সাধারণ মানুষের হাতে তারেক রহমানের প্রণীত রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন এবং এর তাৎপর্য তুলে ধরেন।

বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার আলোকে দেশ পুনর্গঠনের অঙ্গীকার ব্যক্ত করে শরিফ উদ্দিন জুয়েল বলেন, প্রত্যেক কৃষককে ন্যায্যমূল্যে সার প্রদান করা হবে, প্রত্যেক কৃষক পরিবারকে কৃষি কার্ড দেয়া হবে, প্রতিটি পরিবারের নারী সদস্যকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

দৌলতপুরবাসীর উদ্দেশে তিনি আরও বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং বিএনপি ক্ষমতায় আসে, তাহলে ভাগজত বাজারে একটি আধুনিক হাসপাতাল স্থাপন করা হবে।

প্রতিপক্ষকে আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে প্রতিযোগিতামূলক রাজনীতি করুন। একজন বিএনপি নেতা কখনো আরেক বিএনপি নেতাকে হুমকি বা হামলা করতে পারে না। সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করে মানুষের কাছে যান, ৩১ দফা তুলে ধরুন, কারণ জনগণই সকল ক্ষমতার উৎস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X