সিলেট ব্যুরো
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে : হুমায়ুন কবির

হযরত শাহজালাল (রহ.)-এর কবর জিয়ারত করেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। ছবি : কালবেলা
হযরত শাহজালাল (রহ.)-এর কবর জিয়ারত করেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, বিএনপি সবসময়ই নির্বাচনের জন্য প্রস্তুত। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি। আমরা আশাবাদী মানুষের ম্যান্ডেট নিয়ে আগামী ফেব্রুয়ারিতে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে। নির্বাচনে বিজয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাবে।

শুক্রবার (২৪ অক্টোবর) সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.)-এর দরগা মসজিদে জুমার নামাজের পর মাজার জিয়ারত করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, মানুষের মধ্যে কিছু শঙ্কা থাকতেই পারে। কিছু দলের হস্তক্ষেপ ও কিছু উপদেষ্টার আচরণ মানুষকে আশ্বস্ত করছে না। এসব নিয়ে আমাদের দলের প্রতিনিধিদল কিছুদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। করণীয় কী তাও বলে এসেছেন। লেভেল প্লেয়িং এনভায়রনমেন্ট তৈরির জন্য করণীয় বলে এসেছেন।

তিনি বলেন, মানুষ আগ্রহ নিয়ে আছে ভোট দেওয়ার জন্য। তারা মনে করছে ১৭ বছর পর তারা ভোটাধিকার ফিরে পেয়েছে। তারা ভোট দিতে চায়।

মাজার জিয়ারতকালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপি, ছাত্রদল,যুবদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১০

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১১

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৩

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৪

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৫

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৬

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৭

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৮

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৯

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

২০
X