মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সালিশে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : কালবেলা
মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : কালবেলা

মাগুরার বলুকগ্রামে সালিশকে কেন্দ্র করে বাদশা মোল্লা নামে একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার জমির ধান কাটাকে কেন্দ্র করে বর্গাচাষি আনোয়ার হোসেন ও শিউলি খাতুনের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

ঘটনার জেরে শুক্রবার দুপুরে সালিশের আয়োজন করা হয়। সালিশ চলাকালে আনোয়ারের ছেলে আবির (২২) উত্তেজিত হয়ে শিউলি খাতুনের মামা বাদশা মোল্লাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। স্থানীয়রা আহত বাদশাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর প্রতিপক্ষের লোকজন আনোয়ারের বাড়িতে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাগুরা সদর হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার কৃষ্ণপদ বিশ্বাস বলেন, একজন ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা এবং মুখে আঘাত করা হয়েছে। মাথার মধ্যে রক্তক্ষরণে ওই ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। বর্তমানে মরদেহটি অস্থায়ী মর্গে রাখা হয়েছে।

অভিযুক্তরা দাবি করেন, বাদশা মোল্লাকে মারা হয়নি। তিনি পড়ে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, সালিশি বৈঠক নিয়ে একজন নিহতের খবর পেয়েছি। পারিবারিকভাবে এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের টিম কাজ করছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১০

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১১

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১২

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৩

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৪

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৫

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৬

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৭

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৮

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৯

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

২০
X