নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার জন্য দোয়া করলেন ১৭০০ ভাতাভোগী

নোয়াখালীর চাটখিলে সরকারি ভাতাভোগীরা শেখ হাসিনার জন্য দোয়া করেন। ছবি : কালবেলা
নোয়াখালীর চাটখিলে সরকারি ভাতাভোগীরা শেখ হাসিনার জন্য দোয়া করেন। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সফলতা কামনা করে হাত তুলে দোয়া করেছেন নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সরকারি ভাতাভোগী এক হাজার ৭০০ নারী-পুরুষ।

রোববার (১০ সেপ্টেম্বর) সকালে পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে চাটখিল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জাহাঙ্গীর কবির আয়োজিত সমাবেশে তারা এ দোয়া করেন।

এতে পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন। আর তার কন্যা শেখ হাসিনা দিয়েছেন সব ধরনের নিরাপত্তা। আপনারা পৌনে দুই হাজার ভাতাভোগী এদেশে ভাতা পাবেন তা কখনো কল্পনাও করেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় এলে এ ভাতা দ্বিগুণ হবে।

কথাটি শেষ না করতেই সবাই একযোগে হাত তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সফলতা কামনা করে দোয়া করেন।

মো. জাহাঙ্গীর কবির কালবেলাকে বলেন, গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাটখিলে যে উন্নয়ন কাজ হয় তা এরআগে কখনোই হয়নি। আমি সরকারি ও ব্যক্তিগতভাবে এলাকায় দলের জন্য কাজ করে যাচ্ছি। নেত্রী চাইলে আমি নোয়াখালী-১ আসনে নৌকার হাল ধরতে প্রস্তুত আছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দীন রাহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আশরাফুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

সমাবেশে পাঁচগাঁও ইউনিয়নের এক হাজার ৭০০ ভাতাভোগী ছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ব্যাপক বৃষ্টির আভাস, বিভিন্ন অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক

কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল নারীর

ঘানায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪

জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি, গ্রেপ্তার ২

শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ

খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে দ্বিতীয় দিনেও তেহরানে ছুটছে মানুষ

পায়রায় ৩ নম্বর সতর্কতা সংকেত

জুলাই নিয়ে কটাক্ষ / শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

ভারত থেকে আসা ১৬ ড্রাম ইউএসপি কেমিকেল জব্দ করল বিজিবি

১০

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১১

ভাঙ্গা স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে হত্যা মামলা, বিলুপ্ত কমিটি

১২

খামেনির জানাজায় আসা তীর্থযাত্রীদের জন্য ৫ হাজারের বেশি স্কুল খুলে দিল ইরান

১৩

‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমের’ হচ্ছে নতুন নাম, বাড়ছে দায়িত্ব

১৪

শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

১৫

দেশে বাড়ছে জ্বালানি তেলের মজুত

১৬

পে-স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা, কোন গ্রেডের বেতন কত

১৭

ঘর পোড়ার মধ্যে আলু পোড়া

১৮

ফুটবল খেলা নিয়ে তর্ক, ঘুসিতে যুবকের নাকের হাড় ভাঙার অভিযোগ

১৯

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া, সামনে সুইজারল্যান্ড

২০
X