বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নদীতে ভাসছিল স্কুলশিক্ষিকার মরদেহ

ঘাঘট নদীতে স্কুলশিক্ষিকার ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। ছবি : কালবেলা
ঘাঘট নদীতে স্কুলশিক্ষিকার ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। ছবি : কালবেলা

গাইবান্ধার ঘাঘট নদী থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পূর্ব কোমরনই মিয়া পাড়ার ঘাঘট নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তাসমিন আরা মাহমুদা এন এইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধার পূর্ব কোমরনই মিয়া পাড়ায় ঘাঘট নদীতে স্কুলশিক্ষিকা মাহামুদা ভাসমান মরদেহ দুপুর ১১টার দিকে দেখতে পায় স্থানীয়রা। প্রায় আড়াই ঘণ্টা মরদেহটি ভাসমান অবস্থায় ছিল। স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখলে পুলিশকে খবর দেন। এরপর সদর থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দা করিম মিয়া বলেন, ‘দুপুর বেলায় নদীতে গোসল করতে এসে দেখতে পাই মরদেহটি। পরে আস্তে আস্তে লোকজনের ভিড় জমে এবং পুলিশকে আমরা ফোন দেই। পরে পুলিশ মরদেহটি নিয়ে যায়। যেভাবে মরদেহটি নদীতে ভাসতে ছিল এটা মনে হয় হত্যা।’

এ বিষয়ে ওসি শাহীনুর ইসলাম তালুকদার বলেন, মরদেহটি আমাদের পুলিশ সদস্য উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীটির পরিচয় মাহমুদা শিক্ষক হিসেবে পাওয়া গেছে। এটি হত্যা না আত্মহত্যা তদন্ত করে বের করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X