সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

যুবদল নেতার ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা

গাইবান্ধা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
গাইবান্ধা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আরিফুল ইসলামের (৩০) ওপর হামলার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী এই হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শনিবার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে সাদুল্লাপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী আরিফুল ইসলাম।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুর ইউনিয়নের ছান্দিয়াপুর গ্রামের মৃত আতিকুর রহমানের ছেলে আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী যুবদল সংগঠনে সক্রিয়ভাবে সাংগঠনিক কাজ করে যাচ্ছেন।

এক সময়ে ইউনিয়ন যুবদল আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি। তখন থেকে ওই ইউনিয়নের কতিপয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আরিফুলকে টার্গেট করে।

এরই ধারাবাহিতকতায় শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে আরিফুল মোটরসাইকেলযোগে মহিষবান্দির গোফফারের মোড় নামক স্থানে পৌঁছায়। এরই মধ্যে পূর্বপরিকল্পিতভাবে স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগের একদল নেতাকর্মী তাকে পথরোধ করে এবং লাঠি ও ধারাল অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ভাঙচুর ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

তারপর আরিফুল ইসলাম ও তার সঙ্গে থাকা মনজুরুল ইসলামকে মারধর করে হত্যার চেষ্টা করেছে। এ সময় এলাকাবাসী টের পেয়ে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় আরিফুল ইসলাম আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা গ্রহণ করেন।

ভুক্তভোগী আরিফুল বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রলীগের ওই নেতাকর্মীরা আমাকে হত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় অভিযোগ করেছি। আমি সুষ্ঠু বিচার দাবি করছি।

এ ঘটনায় অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ডিউটি অফিসার ও এএসআই সুজন দেবনাথ বলেন, আরিফুল ইসলাম নামের এক বাদীর করা একটি অভিযোগপত্র পেয়েছি। সেটি ওসির কাছে দেওয়া হবে। পরবর্তীতে তদন্ত করে দেখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X