বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পরীক্ষা শেষে ভাইয়ের সঙ্গে ফেরা হলো না ফরিদার

ফরিদা আক্তার। ছবি : সংগৃহীত
ফরিদা আক্তার। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পরীক্ষা শেষে ভাইয়ের মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের জাঙ্গিরাই চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদা আক্তার (২২) বড়লেখা উপজেলার পূর্ব দক্ষিণভাগ গ্রামের আব্দুল আহাদের মেয়ে। তিনি জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি বিষয়ের পরীক্ষা জুড়ী নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিকেল ৫টার দিকে ফরিদা আক্তার তার ভাইয়ের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে চালবন এলাকায় একটি কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে ভ্যানটির পেছনের অংশ ফরিদার মাথায় আঘাত করে, এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন; কিন্তু সিলেট যাওয়ার পথে ফরিদা আক্তার মারা যান।

এ বিষয়ে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল ফরহাদ আহমেদ জানান, ফরিদা আমাদের কলেজের নিয়মিত এবং মেধাবী ছাত্রী ছিলেন। তার অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্যশক্তি দেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, সোমবার রাতে তারা এ দুর্ঘটনার খবর পান। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১০

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১১

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৭

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৮

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৯

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

২০
X