যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

‘নিজের বিচারের দাবিতে’ কলেজ শিক্ষকের অবস্থান কর্মসূচি

নিজের বিচার দাবি করে ব্যানার ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন কলেজশিক্ষক হাফিজুর রহমান। ছবি : কালবেলা
নিজের বিচার দাবি করে ব্যানার ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন কলেজশিক্ষক হাফিজুর রহমান। ছবি : কালবেলা

যশোরের মণিরামপুরে হাফিজুর রহমান নামের এক কলেজশিক্ষক নিজের বিচার দাবি করে ব্যানার ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সম্মিলনী ডিগ্রি কলেজের ফটকে ব্যানার ঝুলিয়ে এ কর্মসূচি পালন করেন তিনি। খবর পেয়ে আধাঘণ্টা পর কলেজের অধ্যক্ষ ওই শিক্ষকের কর্মসূচি ভাঙিয়ে তাকে অফিস কক্ষে নিয়ে যান।

হাফিজুর রহমান সম্মিলনী ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক।

হাফিজুর রহমানের অভিযোগ, তারই দুই সহকর্মী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রুহুল কুদ্দুস টিটো ও ভূগোল বিভাগের আব্দুস সালাম কলেজের ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপে তাকে নিয়ে নানা আপত্তিকর কথা লিখেছেন। যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। তিনি কথাগুলোর ভার নিতে না পেরে আত্মহত্যা করতে চেয়েছিলেন। পরে সেখান থেকে ফিরে এসে নিজের বিচার দাবি করে তিনি কলেজের ফটকে অবস্থান কর্মসূচির সিদ্ধান্ত নেন।

তিনি আরও বলেন, কলেজে নিয়মিত কমিটি গঠনের উদ্দেশে শিক্ষক প্রতিনিধি (টিআর) নির্বাচন নিয়ে গত বৃহস্পতিবার আলোচনা হয়েছে। নিয়মিত কমিটিতে তিনজন টিআর নির্বাচিত হবেন। আমি একজন প্রার্থী। বর্তমান এডহক কমিটির টিআর রুহুল কুদ্দুস টিটো ও শিক্ষক আব্দুস সালামসহ আমরা পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি। অধিকাংশ শিক্ষক আমাকে ভোট দিতে চেয়েছেন। এতে ঈর্ষান্বিত হয়ে টিটো ও আব্দুস সালাম আমার সম্পর্কে কলেজের ম্যাসেঞ্জার গ্রুপে উল্টোপাল্টা লিখেছেন।

এ কলেজশিক্ষক বলেন, ওই দুই শিক্ষকের ভাষায় আমি খারাপ মানুষ। আমি মনে করি আমি খারাপ হলে আমার বিচার হওয়া উচিত। এজন্য আমি নিজের বিচার দাবি করে কলেজের সামনে ব্যানার ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছি।

হাফিজুর বলেন, পরে অধ্যক্ষ স্যার এসে আমাকে অনুরোধ করে অফিসে নিয়ে গেছেন। আমার অভিযোগ লিখিত আকারে জানাতে বলেছেন তিনি। তিনি একটা সমাধান দেবেন। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। এজন্য লিখিত দেওয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত জানাইনি।

সহকারী অধ্যাপক হাফিজুর রহমানের অভিযোগ তোলা দুই শিক্ষকের মধ্যে রুহুল কুদ্দুস টিটোর সঙ্গে যোগাযোগ সম্ভব হয়েছে। তিনি বলেন, হাফিজুর রহমান নিজে থেকে কলেজে নানা দায়িত্বে আসতে চান। সোমবার কলেজে নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। তাকে দায়িত্ব দেওয়া না হওয়ায় তিনি চটেছেন। এছাড়া টিআর নির্বাচনে তাকে ভোট না দিলে তিনি কয়েকজন শিক্ষককে দেখে নেবেন বলে হুমকি দিয়েছেন।

তিনি আরও বলেন, আমাদের কলেজের ১০-১২ জন শিক্ষকের একটি ম্যাসেঞ্জার গ্রুপ আছে। ভোট চাওয়া নিয়ে কয়েকজন শিক্ষককে হুমকি দেওয়ার বিষয়ে জানতে পেরে গ্রুপে আমি লিখেছিলাম, হাফিজুর ভাই, আপনার চেহারা দিন দিন সুন্দর হচ্ছে কিন্তু আচরণ ভালো করা দরকার। এর বাইরে তাকে নিয়ে খারাপ কোনো মন্তব্য আমরা কোনো শিক্ষক করিনি।

সম্মিলনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম বলেন, শিক্ষক হাফিজুর রহমানের অবস্থান কর্মসূচির বিষয়ে জানতে পেরে আমি নিজে তাকে কর্মসূচি ভাঙিয়ে অফিসে ডেকে এনে আলোচনায় বসেছিলাম। তিনি দুজন শিক্ষকের বিরুদ্ধে খারাপ মন্তব্যের অভিযোগ তুলে উপযুক্ত বিচার দাবি করেছেন। আমি প্রমাণাদিসহ তাকে অভিযোগ লিখিত আকারে জানাতে বলেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১০

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১১

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১২

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৩

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৪

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৫

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৬

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৭

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৮

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৯

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

২০
X