কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

রায় ঘোষণার পর নতুন বার্তা ইমরান খানের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

রায় ঘোষণার পর নতুন বার্তা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। দেশব্যাপী তিনি প্রতিবাদের ডাক দিয়েছেন। একই সঙ্গে তিনি এই রায়ের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করার ঘোষণা দিয়েছেন।

রোববার (২১ ডিসেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কারাগারে থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি বক্তব্য দিতে না পারলেও তার আইনজীবীর সঙ্গে কথোপকথনের বরাতে এক্সে পোস্ট করা হয়েছে। সেখানে ইমরান খান বলেন, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদিকে রাজপথের আন্দোলনের প্রস্তুতি নিতে বলেছেন তিনি। নিজেদের অধিকার আদায়ে পুরো জাতিকে রাস্তায় নামতে হবে।

ইমরান খান দাবি করেন, এই রায় তার জন্য নতুন কিছু নয়। গত তিন বছরে যেসব ‘ভিত্তিহীন’ রায় ও সাজা দেওয়া হয়েছে, এটি তারই ধারাবাহিকতা। তার অভিযোগ, কোনো প্রমাণ ছাড়াই এবং আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই তড়িঘড়ি করে রায় দেওয়া হয়েছে। এমনকি তার আইনজীবীদের কথা শোনার সুযোগও দেওয়া হয়নি।

তিনি বলেন, আইনের শাসন ও সংবিধান পুনরুদ্ধারের জন্য ইনসাফ লইয়ার্স ফোরামসহ আইনজীবী সমাজকে সামনে আসতেই হবে। ন্যায়বিচার ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

পিটিআই এক বিবৃতিতে এই রায়কে ‘সম্পূর্ণ অসাংবিধানিক, বেআইনি ও রাজনৈতিক প্রতিহিংসার জঘন্য উদাহরণ’ বলে আখ্যা দিয়েছে। দলটির নেতারা দাবি করেন, ইমরান খানের কারাবাস দীর্ঘায়িত করতেই এই সাজা দেওয়া হয়েছে এবং এটি ক্ষমতাসীন গোষ্ঠীর জন্য সাময়িক স্বস্তি।

এক সংবাদ সম্মেলনে পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা বলেন, মামলাটি দুর্বল ও অবিশ্বাস্য সাক্ষ্যের ওপর ভিত্তি করে গড়া। পিটিআই নেতা আসাদ কায়সার বলেন, বর্তমান পরিস্থিতিতে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিরোধ ছাড়া আর কোনো পথ নেই। তিনি জানান, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত পিটিআই তাদের আন্দোলন চালিয়ে যাবে।

ইমরান খানের বোন আলেমা খান রায়ের সমালোচনা করে বলেন, তার ভাইয়ের বিরুদ্ধে সব সিদ্ধান্তই একটি ‘পূর্বলিখিত স্ক্রিপ্ট’ অনুযায়ী দেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, আগেও ১৪ বছরের সাজা দেওয়া হয়েছে—তাহলে আবার নতুন করে সাজা ঘোষণার অর্থ কী?

তিনি আরও অভিযোগ করেন, বুশরা বিবিকে বেআইনিভাবে নিঃসঙ্গ কারাবাসে রাখা হয়েছে এবং ইমরান খানের পরিবারকেও জেলে ঢুকতে দেওয়া হয়নি।

এদিকে পিটিআই নেতা ওমর আইয়ুব এক্সে দেওয়া পোস্টে এই রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের রায়’ বলে উল্লেখ করেন এবং বলেন, পাকিস্তানে আইনের শাসন বলে কিছু নেই।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১১

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১২

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৩

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৪

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৫

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৬

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৭

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৮

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১৯

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

২০
X