চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে অগ্নিদগ্ধদের শ্বাসনালি পুড়ে গেছে, ৪ জনকে পাঠানো হলো ঢাকায়

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশ-সাতকানিয়া সীমানায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় গুরুতর দগ্ধ ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া দগ্ধ অপর ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দগ্ধ সবারই শ্বাসনালি পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে দগ্ধ ৪ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এর আগে সকালে চরতি ইউনিয়নের ইউনুস মার্কেটে অবৈধভাবে গ্যাস ক্রস ফিলিং করতে গিয়ে গুদামে সিলিন্ডার বিস্ফোরণ হয়।

এ ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ হন। পরবর্তীতে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দগ্ধরা হলেন— গুদাম মালিক মাহবুবুর রহমান, দোকানের শ্রমিক সৌরভ রহমান, কফিল উদ্দিন, মোহাম্মদ রিয়াজ, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ আকিব, মো. হারুন রশিদ, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ লিটন ও ছালেহ আহমদ।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন কালবেলাকে বলেন, অগ্নিদগ্ধ ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এদের সবার শ্বাসনালি পুড়ে গেছে। ৪ জনকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকিদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X