চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেপ্তার

ইরফান আহমেদ। ছবি : সংগৃহীত
ইরফান আহমেদ। ছবি : সংগৃহীত

ভারতে পালিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে স্থলবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে আখাউড়া থানায় হস্তান্তর করে।

গ্রেপ্তার ওই নেতার নাম ইরফান আহমেদ (৫২)। তিনি রাউজান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। এ ছাড়াও তিনি চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য (এমপি) এবিএম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী। তার বিরুদ্ধে ধর্মীয় আধ্যাত্মিক সংগঠন মুনিরিয়া যুব তবলিগ কমিটির কার্যালয় ভাঙচুর, লুটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ পরিদর্শক আব্দুস সাত্তার কালবেলাকে বলেন, ‌‘ভারতে পালিয়ে যাওয়ার সময় ইরফান আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ভাঙচুর, লুটপাটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার দেখানোর আগে আমরা রাউজান থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছি। তিনি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। পরে তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া কালবেলাকে বলেন, ‘ইরফান আহমেদ গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন। আজ ভারতে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে চট্টগ্রামে এনে আদালতে সোপর্দ করবো আমরা।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

পরিমাপে কারচুপি, মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে বড় জরিমানা

শরীয়তপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

স্পেনে ফারিণের বিশ্বকাপ উচ্ছ্বাস

খারকিভে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

হুমায়ূন আহমেদ স্মরণে ইউসিটিসির ড্রামা ক্লাবের মঞ্চে ‘নিমফুল’

মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, মুসল্লিদের ক্ষোভ

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ / ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপি’র ভূমিকা’ শীর্ষক উপস্থাপনায় বাহিনীর মহাপরিচালক

১০

বাঙালি নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম

১১

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিস কক্ষে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

১২

ব্যাংকের পাশাপাশি শক্তিশালী পুঁজিবাজারই টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি

১৩

সচল হচ্ছে রাবি রেলওয়ে স্টেশন

১৪

জাপানে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা ছাড়াল ১০৪ ডিগ্রি ফারেনহাইট

১৫

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৫৮ হাজারে বিক্রি

১৬

এবার রোনালদোর দেশে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান

১৭

রূপালী ব্যাংকের উদ্যোগ / ‘বাংলা কিউআর’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

১৮

বাহরাইনে বাজছে সাইরেন, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

১৯

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

২০
X