চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

পিআর পদ্ধতি চাই না : দুদু

চুয়াডাঙ্গায় নির্বাচনী গণসংযোগকালে কথা বলেন শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গায় নির্বাচনী গণসংযোগকালে কথা বলেন শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী নির্বাচনে আমরা পিআর পদ্ধতি চাই না। যদি পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হয়, তাহলে নির্বাচিত সরকার এ বিষয়ে ভেবে দেখবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে চুয়াডাঙ্গায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জেলার আলোকদিয়া, ভালাইপুর এবং হাটবোয়ালিয়াসহ বিভিন্ন স্থানে পথসভা ও মতবিনিময় করেন।

দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে দুদু বলেন, নির্বাচন যত দ্রুত হবে, দেশের জন্য ততই মঙ্গল। তার মতে, বর্তমানে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্নতার হাত থেকে ফিরিয়ে নিতে দ্রুত নির্বাচন দিতে হবে।

পথসভা ও মতবিনিময়কালে দুদু নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীক যাকে দেওয়া হবে, তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দেশ গঠনের বার্তা তৃণমূলে পৌঁছে দেওয়ার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করতে হবে। দুদু দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতা আসিরুল ইসলাম সেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X