সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘দেশে বেকারত্বের হার বেড়ে ২৮ শতাংশ’

প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা। ছবি : কালবেলা
প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা। ছবি : কালবেলা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম বলেছেন, দেশে বেকারত্বের হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে বেকারত্ব ছিল ২০ শতাংশ, বর্তমানে তা দাঁড়িয়েছে ২৮ শতাংশে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সাভারের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে আয়োজিত ১৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

মাহবুব-উল-আলম বলেন, বাংলাদেশে বেকারত্ব বৃদ্ধির পেছনে নানা কারণ রয়েছে। এর মধ্যে দুর্নীতি, ব্যাংকের ঋণ সংকটসহ নানামুখী সমস্যা প্রধান। তবে এ অবস্থা কাটিয়ে উঠতে মন্ত্রণালয় নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে ৭১টি প্রশিক্ষণ কেন্দ্র চালু রয়েছে। এসব সেন্টারে বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল করে তুলতে কাজ করছে সরকার। বেকার যুবকদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে একাধিক প্রকল্পও বাস্তবায়নাধীন রয়েছে।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী সাইফুজ্জামান, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়ের হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন) এম এ আখের, যুব উন্নয়ন একাডেমির অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক সেলিম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে প্রশাসনের প্রায় ৩০ জন কর্মকর্তা অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১০

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১১

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১২

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৩

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১৪

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৬

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৭

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

২০
X