চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে হাতকড়া নিয়ে পালালেন আসামি

হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া মো. মাহবুব আলম প্রকাশ ওরফে ইয়াবা মাবু (লাল বৃত্তে)। ছবি : কালবেলা
হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া মো. মাহবুব আলম প্রকাশ ওরফে ইয়াবা মাবু (লাল বৃত্তে)। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় পুলিশের হাতকড়া নিয়ে মো. মাহবুব আলম প্রকাশ ওরফে ইয়াবা মাবু নামে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাশকতা মামলাসহ মাদক মামলা রয়েছে। তিনি ডবলমুরিং থানাধীন পাঠানটুলি গায়েবি মসজিদের বিপরীতে জাফর সওদাগরের বাড়ির স্থানীয় বাসিন্দা।

সোমবার (২২ সেপ্টেম্বর) নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানটুলি এলাকায় এ ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক ডবলমুরিং থানার একাধিক পুলিশ সদস্য কালবেলাকে এ তথ্য নিশ্চিত করলেও বিস্তারিত জানতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।

সূত্র জানায়, মাহবুব আলম প্রকাশ মাবু পাঠানটুলি এলাকায় ইয়াবা কারবারি। সে সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুরের অনুসারী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ৫ আগস্টের পর এলাকায় তাকে প্রকাশ্যে ঘুরতে দেখা গেছে। সোমবার মিলাদুন্নবীর অনুষ্ঠানে তবারক বিতরণ চলছিল। সেখানেও মাহবুব উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে গাড়িতে বসিয়ে রাখে। তাকে গ্রেপ্তারের সূত্র ধরে উপস্থিত লোকজনের মধ্যে পুলিশের তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে মাহবুব পুলিশের হাত থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে স্থানীয়দের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, দুপুরে পাঠানটুলি গায়েবি মসজিদের সামনে থেকে মাহাবুবকে হাতকড়া পরিয়ে গাড়িতে উঠায় পুলিশ। তখন এলাকায় অনুষ্ঠিত মিলাদুন্নবীর তবারক বিতরণ চলছিল। এ সময় এলাকাবাসীর সাথে পুলিশের তর্কাতর্কি শুরু হয়। এ সুযোগে লুঙ্গি পরিহিত মাহবুব লুঙ্গি ফেলে উলঙ্গ অবস্থায় গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। পরে তাকে না পেয়ে তার ছোট ভাই সাইফুরকে ধরে নিয়ে যায় পুলিশ। সে সড়কের পাশে ঝাল নাস্তা বিক্রি করে।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, দুপুরে পাঠানটুলি এলাকায় অভিযানে ডবলমুরিং থানার সহকারী উপপরিদর্শক এএসআই আজিজুল আহমেদ ছিলেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে এএসআই আজিজুল কালবেলাকে বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। থানায় আসেন, ওসির সাথে যোগাযোগ করেন।

ডবলমুরিং থানার টহল পার্টির কাজ থেকে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে এসআই দারুল ইসলাম কালবেলাকে বলেন, আমরা অভিযানে ছিলাম না। আসামি পালিয়ে যাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। অন্যপার্টি অভিযান পরিচালনা করেছিল। আসামি হাতকড়া নিয়ে পালানোর বিষয়টি জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলেন তিনি।

এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শ্রীমা চাকমা কালবেলাকে বলেন, ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ তাকে পাঠানটুলি এলাকায় মাদকের অভিযানের বিষয়ে জানিয়েছেন। তবে আসামি পালানোর কোনো ঘটনা ঘটেনি বলে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X