টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ৪

গাজীপুরের টঙ্গীতে দেয়াল ধসে শ্রমিক নিহত। ছবি : কালবেলা
গাজীপুরের টঙ্গীতে দেয়াল ধসে শ্রমিক নিহত। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীর খৈরতুল বড় মসজিদের পাশের পুরোনো দেয়াল ধসে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকরা দেয়ালের পাশে কাজ করছিলেন। হঠাৎ করে জীর্ণ দেয়ালের একটি অংশ ভেঙে শ্রমিকদের ওপর চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই বাবু (৩৫) নামের এক শ্রমিক মারা যান। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত বাবু ময়মনসিংহের গফরগাঁওয়ের হুমায়ূন মিয়ার ছেলে।

এ ছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত চার শ্রমিককে উদ্ধার করে প্রথমে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের মধ্যে দুজনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (পঙ্গু হাসপাতাল) এবং দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দেয়ালটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বাড়ির মালিকের পক্ষ থেকে সংস্কারের উদ্যোগ না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে এলাকাবাসীর মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভও দেখা দিয়েছে।

তাদের অভিযোগ, অযত্ন-অবহেলার কারণেই এমন দুর্ঘটনা ঘটছে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ জানান, ‘ঘটনার খবর পেয়ে এসআই মনোহর ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১০

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১১

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১২

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৩

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৪

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৫

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

১৬

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

১৭

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

১৮

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১৯

চলন্ত মাইক্রোবাসে আগুন

২০
X