দোহার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে ছুরিকাঘাত করে রেহাই পেলেন না স্বামী

দোহার থানা। ছবি : সংগৃহীত
দোহার থানা। ছবি : সংগৃহীত

ঢাকার দোহার উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাত করে রেহাই পেলেন না এক স্বামী। পারিবারিক কলহের জেরে খুন হয়েছেন স্বামী-স্ত্রী উভয়ই।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বিলাশপুর ইউনিয়নের কতুবপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— স্বামী আয়ুব আলী ও স্ত্রী জয়গুন।

নিহত জয়গুনের ছোট ভাই সেলিম বেপারি জানান, তার বোন স্থানীয় একটি ক্লিনিকে চাকরি করতেন এবং কিছু টাকা জমিয়েছিলেন। সেই টাকা নেওয়া নিয়ে স্বামী আয়ুব আলীর সঙ্গে ঝগড়া বাধে। একপর্যায়ে আয়ুব আলী ছুরি দিয়ে জয়গুনকে উপর্যুপরি আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আসুম মীম আফরোজ তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় এক বাসিন্দা জানান, ঘটনার সময় স্ত্রীর হাতের চাকুর আঘাতে স্বামী আয়ুব আলীও গুরুতর জখম হন এবং তাকে ঢাকায় নেওয়ার সময় নিহত হয় বলে জানা যায়।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X