চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

থানার অদূরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে চা বিক্রেতা খুন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামে বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারীরা। সাধারণ মানুষ থেকে শুরু করে পথচারীরা পর্যন্ত রয়েছে ছিনতাই আতঙ্কে। এসব চোর-ছিনতাইকারী দমন করতে চলছে পুলিশি কার্যক্রম। এরপরও থেমে নেই ছিনতাই। পুলিশের চোখ ফাঁকি দিয়ে নগরীর বিভিন্ন এলাকায় হচ্ছে এসব ছিনতাই।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মধ্যরাতে নগরীর লালদিঘীর পাড়ে জেলা পরিষদ ভবনের বিপরীতে সিএমপি কমিশনারের পুরোনো কার্যালয়ের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক চা বিক্রেতা খুন হয়েছেন।

পুলিশের তথ্য মতে, নিহত চা বিক্রেতার নাম মো. ইসমাইল (৩০)। তিনি কোতোয়ালি থানার কাছে নগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি লহ্মীপুর জেলায়।

থানার আনুমানিক ১০০ গজের মধ্যে ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে এক যুবক খুন হন। লালদিঘীর পাড়, পুরোনো গির্জাসহ আশপাশের এলাকায় ঘুরে ঘুরে চা বিক্রি করতেন ইসমাইল। লালদীঘি ময়দানের সামনে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। দায়িত্বরত টহল পুলিশের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, ওই যুবকের হাতে ও বুকে ছুরিকাঘাতের জখম রয়েছে।

কোতোয়ালি থানার কনস্টেবল মাহমুদ হোসেন বলেন, টহল দেওয়ার সময় তাকে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম কালবেলাকে বলেন, গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সাইকেল চালিয়ে লালদিঘীর পাড় থেকে ফিরিঙ্গীবাজারের দিকে যাচ্ছিলেন ইসমাইল। জেলা পরিষদ ভবনের বিপরীতে কোতোয়ালিমুখী সড়কে তিন ছিনতাইকারী তার পথরোধ করে। ছিনতাইকারীরা তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির মধ্যে তাদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইসমাইল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ অপরাধীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১০

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১১

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১২

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৩

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৪

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৫

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৬

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৭

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৮

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৯

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

২০
X