কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে তরুণীর ওড়না ধরে টান, অতঃপর...

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাস্তার মাঝে এক তরুণীর ওড়না ধরে টানাটানি করছিল এক যুবক। এ দৃশ্য দেখতে ভিড় করেছিল অনেকে। কিন্তু কেউই ওই তরুণীকে উদ্ধারে এগিয়ে আসেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা।

ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, রাতের অন্ধকারে প্রকাশ্যে রাস্তায় এক তরুণীকে উত্ত্যক্ত করছে এক যুবক। টানাটানি করছেন ওড়না ধরে। চেষ্টা করছেন হাত ধরারও। এ সময় তার পাশে আরও কয়েকজন যুবক দাঁড়িয়ে ছিল। তাদের ঘিরে রাস্তায় মানুষের ভিড় জমে যায়, তৈরি হয় যানজট।

অনেকে দাঁড়িয়ে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করলেও তরুণীকে সাহায্যের জন্য কেউ এগিয়ে যাননি। তবে এক পর্যায়ে একজন বাইক আরোহীকে ঘটনার প্রতিবাদ করতে দেখা যায়। তিনি ওই তরুণীকে ছাড়িয়ে নিয়ে চলে যান।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গোমতীনগরে। এরপই হইচই পড়ে যায়। তবে এ ঘটনায় পুলিশ যে পদক্ষেপ নিয়েছে তাতে যে কারও চোখ কপালে উঠবে।

পুলিশ জানিয়েছে, পারিবারিক বিরোধের কারণে ওই নারী রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে নারীর ভাগ্নে তাকে বাড়ি ফিরে যেতে অনুরোধ করেন। এদিকে পুলিশের এমন ব্যাখ্যায় নেটিজেনদের মাঝে আরও ক্ষোভ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, ভাগ্নে কি এভাবে জোরজবরদস্তি করতে পারেন? ওড়না ধরে টানতে পারেন? আরেকজন লিখেছেন, পারিবারিক বিষয় হলেও রাস্তার ধারে এভাবে মহিলার ওড়না ধরে টানা অন্যায় এবং শাস্তিযোগ্য অপরাধ। ব্যবস্থা নেওয়া হোক।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর চোখ এড়ায়নি উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা পুষ্পেন্দ্র সরোজের। তিনি এ ঘটনায় নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X