চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ এএম
অনলাইন সংস্করণ

‘মানুষের ধর্মীয় ও নাগরিক অধিকারের নিশ্চয়তা বিধান আমাদের দায়িত্ব’

সমাজকর্ম বিষয়ক ওয়ার্কশপে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহাম্মদ নজরুল ইসলাম। ছবি : কালবেলা
সমাজকর্ম বিষয়ক ওয়ার্কশপে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহাম্মদ নজরুল ইসলাম। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, মহান রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন এবং তার রহমতের চাদরে আবৃত করে রেখেছেন। আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর হক আদায়ের পাশাপাশি সৃষ্টির হক আদায় করাও অপরিহার্য।

তিনি বলেন, আল্লাহর খলিফা হিসেবে সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় ও নাগরিক অধিকারের নিশ্চয়তা বিধান আমাদের দায়িত্ব। হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সম্পন্ন করতে আশা করি প্রশাসন তাদের সর্বোচ্চটা দিয়েই দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) মিলনায়তনে ওয়ার্ড পর্যায়ে সমাজকর্ম বিষয়ক ওয়ার্কশপে এসব কথা বলেন তিনি।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, যে কোনো দুর্যোগ দুর্বিপাকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে দাঁড়াতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনে সৃষ্টির সেবায় নিবেদিত হওয়ার কোনো বিকল্প নেই। স্থানীয় পর্যায়ে জামায়াত নেতারা আয়োজক এবং প্রশাসনের সঙ্গে মতবিনিময় করে সম্প্রীতির পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ্।

তিনি আরও বলেন, চিকনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজনন কেন্দ্র (ব্রিডিং সেন্টার) নির্মূল করা জরুরি। সেজন্য পরিষ্কার পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং জনসাধারণকে সচেতন করতে হবে। কোনো কোনো মসজিদ ও ইবাদতখানায় অজুখানা ও ইস্তেঞ্জার অব্যবস্থাপনাসহ নানাবিধ সমস্যা রয়েছে। জনগণকে সম্পৃক্ত করে এগুলো সমাধানের উদ্যোগ নিতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শুরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমান, হামেদ হাসান ইলাহী, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X