মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

জামিনে বেরিয়ে আবারও বিএনপি নেতাকর্মীদের যুবলীগ নেতার নির্যাতন

নির্যাতনের শিকার দুজন। ছবি : সংগৃহীত
নির্যাতনের শিকার দুজন। ছবি : সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে তিন বিএনপি কর্মীকে নির্মম নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে মুরাদনগরের সদর ইউনিয়ন যুবলীগ নেতা ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের ঘনিষ্ঠ সহচর নাজমুল হাসান ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে।

জানা যায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে মোচাঘড়া গ্রামের যুবদল কর্মী সবুর খানের ছেলে হৃদয় হাসান, শোলাপুকুরিয়া গ্রামের শ্রমিক দলের কর্মী আব্দুল জলিলের ছেলে এনামুল হক ও হোমনার আব্দুল্লাহকে তাদের কর্মস্থল থেকে তুলে নিয়ে যায় মুরাদনগর সদর আওয়ামী লীগ নেতা ওমর আলীর ছেলে যুবলীগ নেতা নাজমুল হাসান, রাসেল, শরীফের নেতৃত্বাধীন ক্যাডার বাহিনী।

বিএনপি কর্মীদের যুবলীগ নেতা নাজমুলের টর্চার সেলে নিয়ে দিনভর নির্যাতন করে। রড, হকিস্টিক দিয়ে পিটিয়ে ব্লেড দিয়ে শরীরে স্পর্শকাতর জায়গায় জখম করে এবং প্লাস দিয়ে হাত পায়ের নখ উপড়ে ফেলে। এবং জনপ্রতি ৫০ হাজার টাকা না দিলে জানে মেরে ফেলার হুমকি দেয়। এনামুল টাকা দিবে বলে তার বন্ধুর দোকানে নিয়ে যায়। এ সময় তার রক্তাক্ত দেহ দেখে বন্ধুরা যুবলীগ নাজমুল গংদের ধাওয়া দেয়। এনামুলের তথ্য মতে, আহত বাকি দুজনকে নাজমুলের টর্চার সেল থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এনামুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করে ডাক্তাররা।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অন্জন বলেন, পুলিশ বিএনপি নিধনে ব্যস্ত আর সন্ত্রাসীরা মুরাদনগরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অবিলম্বে সন্ত্রাসী নাজমুল ও তার বাহিনীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া বলেন, আওয়ামী লীগের আমলে নাজমুল এবং তার ক্যাডার বাহিনী আমাদের বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন করত। এখনো তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মুরাদনগর সদরের মতো জায়গায় এমন পৈশাচিক কর্মকাণ্ডই প্রমাণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা ভয়ানক অবনতি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, যুবলীগ নেতা নাজমুলকে আমি দুইবার গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি। জানি না এরা কোন মন্ত্রে একদিন পরেই জামিনে বেরিয়ে আসে। গতকালের ঘটনায় আহতদের দেখিয়ে নিয়ে গেছে। আহতরা চিকিৎসাধীন। এখনো কেউ মামলা করেনি।

উল্লেখ্য যে, সন্ত্রাসী নাজমুল এর পূর্বেও মুরাদনগরের সাবেক পাঁচবারের এমপি ও মন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বাড়িতে ৯ মে শুক্রবার মধ্যরাতে মাতাল সেজে হামলা করে। সে কায়কোবাদের বাড়িতে মোটরসাইকেলযোগে যায় এবং বাড়ির দরজায় সর্বশক্তি দিয়ে আঘাত করে অশ্লীল ভাষায় গালমন্দ করে এবং বাড়িতে থাকা সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ভাগিনা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবুকে হত্যার উদ্দেশ্যে হামলা করে এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এছাড়াও তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদকসহ দশটির বেশি মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X