সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি গণতন্ত্র ও মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে : মহসীন হোসাইন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ বলেছেন, বিএনপি জনগণের দল। এটি দেশের গণতন্ত্র ও মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে। এখানে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো স্থান নেই।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলার রায়পুরা উপজেলাধীন বড়চর বাহাদুরপুর-লোচনপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিদ্যুৎ আরও বলেন, গত ৫ আগস্ট আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। বিগত ১৭ বছর যাবত ব্যবসা-বাণিজ্য, স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসাসহ প্রতিটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে বিরোধী দলের কোনো ঠাঁই হয়নি। ছাত্র-জনতার গণবিক্ষোভ ও গণআক্রোশে শেখ হাসিনা তার বোনকে নিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী। এ সময় অন্যদের মাঝে বক্তব্য দেন- বিএনপি নেতা অ্যাডভোকেট আল আমিন হোসেন বিপ্লব, হাবিবুর রহমান শাহিন, জাকির হোসেন, শহীদুল্লাহ, আসাদুজ্জামান আসাদ, হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে উত্তর বাখরনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি মহসীন হোসাইন বিদ্যুৎকে গণসংবর্ধনা প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X