চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ এএম
অনলাইন সংস্করণ

ছয় ভেন্যুতে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা অনুষ্ঠিত

মার্কস অলরাউন্ডার ২০২৫ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
মার্কস অলরাউন্ডার ২০২৫ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

জেলা-উপজেলায় প্রতিভাবান শিক্ষার্থীদের অংশগ্রহণে ৬টি ভেন্যুতে মার্কস অলরাউন্ডার ২০২৫ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ এবং ২৭ সেপ্টেম্বর সফলভাবে ফেনী জিএ একাডেমি হাই স্কুল, নোয়াখালী গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, নবাব ফয়জুন্নেসা গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, কুমিল্লা, নোয়াখালী জিলা স্কুল, কুমিল্লা ইউসুফ হাই স্কুলে অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের সব স্কুল-কলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

প্রতিযোগিতার গ্রুপ ও বিষয়সমূহের মধ্যে রয়েছে— প্লে-চতুর্থ : জুনিয়র স্কুল। বিষয়: গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্পবলা। ৫ম-৮ম : মিডল স্কুল। বিষয়: গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা। ৯ম-১২দশ : হাইস্কুল এবং কলেজ। বিষয় : গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা।

মার্কস অলরাউন্ডারে ৩টি গ্রুপ থেকে সেরা ৩ অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবেন সর্বমোট ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি। গ্র্যান্ড ফিনালেতে ৩টি গ্রুপের ফার্স্ট রানার্স আপ এবং এবং সেকেন্ড রানার্স আপ প্রত্যেকে পাবে ৫ লাখ এবং ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি।

৩টি গ্রুপের ৬টি বিষয়ের প্রত্যেকটিতে সেরা ৩ জন করে সর্বমোট ৫৪ জন সেরা পারফর্মারের প্রত্যেকে পাবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। জাতীয় পর্যায়ে ৩টি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষাপ্রতিষ্ঠান পাবে ১টি করে কম্পিউটার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১০

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১১

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১২

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৩

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৫

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৬

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৭

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৮

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৯

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

২০
X