বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বালু উত্তোলনের সময় ৫৭টি ড্রেজারসহ গ্রেপ্তার ২০

কোস্ট গার্ডের অভিযানে গ্রেপ্তারকৃতরা। ছবি : কালবেলা
কোস্ট গার্ডের অভিযানে গ্রেপ্তারকৃতরা। ছবি : কালবেলা

বরিশালের হিজলা উপজেলাধীন মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫৭টি ড্রেজার, ১টি স্টিল বডি ট্রলারসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে তাদের বরিশাল আদালতে সোর্পদ করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টা হতে রাত ৮টা পর্যন্ত ইলিশা, কালীগঞ্জ ও হিজলা কোস্ট গার্ড স্টেশন হিজলা উপজেলার সওড়া সৈয়দখালী এলাকা সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে বরিশালের হিজলা থানায় একটি নিয়মিত মামলা করেছে কোস্ট গার্ড। মামলায় ১৭০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এরমধ্যে ২০ জনকে নামধারী আসামি করা হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক ও হিজলা থানার অফিসার ইনচার্জ অলিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ ডিসেম্বর) মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন তারা। অভিযানকালে সেখান থেকে বালু উত্তোলনকালে ৫৭টি ড্রেজার ও ১টি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়েছে। জব্দকৃত স্টিল বডি ট্রলার তল্লাশি করে ৪টি দেশীয় অস্ত্রসহ ২০ জনকে আটক করা হয়।

জব্দকৃত স্টিল বডি ট্রলার ও আটককৃত দুষ্কৃতকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও বালুখেকোদের হাত থেকে ফসলি জমি এবং আবাসস্থল রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান মিডিয়া কর্মকর্তা।

এদিকে, অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজারগুলোর মালিকদের বিরুদ্ধে কোস্ট গার্ড বাদী হয়ে হিজলা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন হিজলা থানার ওসি অলিদ হোসেন। তিনি জানান, মামলায় কোস্ট গার্ডের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় আটক ২০ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে জব্দকৃত ড্রেজার কোস্ট গার্ডের জিম্মায় রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১১

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১২

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৩

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৪

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৫

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৬

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৭

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৮

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৯

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

২০
X