সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ এএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী আটক

শামিমা পারভীন রত্না। ছবি : সংগৃহীত
শামিমা পারভীন রত্না। ছবি : সংগৃহীত

সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শামিমা পারভীন রত্নাকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শহরের সুলতানপুর ক্লাব এলাকা থেকে তাকে আটক করা হয়। রত্না জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন। তার বিরুদ্ধে নিষিদ্ধ কার্যক্রম পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টতাসহ নানা অভিযোগ রয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক করার পর রত্নাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শামিমা পারভীন রত্না সাতক্ষীরা সদর থানার মেহেদী মার্কেট এলাকার বাসিন্দা এবং শওকত হোসেনের মেয়ে। তিনি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক উপকমিটির কার্যনির্বাহী সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মো. মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশান-১ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোজাম্মেল হক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন মাধ্যমে আর্থিক সহায়তা করেছেন। এ ছাড়া তার কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি দলীয় লোকজনের নিকট প্রচারের তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X