রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিচারহীনতার ১৩ বছরে এসে কী বলছে রামুর বৌদ্ধ সম্প্রদায়

২০১২ সালের ২৯ সেপ্টেম্বর কক্সবাজারের রামুর বৌদ্ধমন্দির ও বৌদ্ধপল্লিতে হামলার ঘটনা ঘটে। পুরোনো ছবি
২০১২ সালের ২৯ সেপ্টেম্বর কক্সবাজারের রামুর বৌদ্ধমন্দির ও বৌদ্ধপল্লিতে হামলার ঘটনা ঘটে। পুরোনো ছবি

কক্সবাজারের রামুর বৌদ্ধ মন্দির ও বৌদ্ধপল্লিতে হামলার ১৩ বছর পূর্ণ হলো আজ। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামু ট্র্যাজেডি স্মরণে দিনব্যাপী কর্মসূচি পালন করছে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়। পাশাপাশি এদিন উপলক্ষে বুদ্ধ উপাসনা, পতাকা উত্তোলন, অষ্টশীল গ্রহণ, চিত্রাঙ্কন ও চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র ও প্রামাণিক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন স্থানীয় যুবকদের সমন্বয়ে গঠিত বুড্ডিস্ট সোশ্যাল মুভমেন্ট।

রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ শীলপ্রিয় মহাথের বলেন, ২০১২ সালের এদিনে হওয়া সহিংসতার ১৩ বছর হলেও আমরা সঠিক বিচার পাইনি। তাই আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ রামুর বৌদ্ধমন্দির হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সঠিক বিচার নিশ্চিত করা হক। পাশাপাশি নিরীহ কাউকে যেন বিচারের নামে হয়রানি করা না হয় তাও নিশ্চিত করতে হবে সরকারকে।

স্থানীয় ছাত্রনেতা মোহাম্মদুল হক জনি বলেন, আমরা ছোটবেলা থেকে এখানে সম্প্রীতির মাঝে বড় হয়েছি। তবে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে সন্ত্রাসীদের হামলায় আক্রান্ত হয়েছিল রামুর বৌদ্ধমন্দিরগুলো। দুঃখের বিষয় সেদিনের নারকীয় তাণ্ডবে জড়িতদের এখনো বিচার হয়নি। আজকে হামলার ১৩ বছরে এসে অন্তর্বর্তীকালীন সরকার কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি।

অন্যদিকে অ্যাডভোকেট শিপ্ত বড়ুয়া বলেন, রামুর বৌদ্ধমন্দির ও বৌদ্ধ বসতিতে হামলার ১৩ বছর অতিক্রান্তে আমাদের বিচার চাইতে হচ্ছে। এটি আমাদের জন্য যেমন লজ্জার; তেমনি রাষ্ট্রের জন্যও লজ্জার। আমরা বিভিন্ন সময় রাষ্ট্রপক্ষ শুনে এসেছি সাক্ষীর অভাবে বিচার কাজ থমকে আছে। আজকে হামলার ১৩ বছরে এসে রাষ্ট্রের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সাক্ষ্য আইন ২০২২ অনুযায়ী তখনকার ছবি ও ভিডিও চিত্রগুলোকে সাক্ষ্য হিসেবে ব্যবহার করে বিচার কাজ এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া সঠিক ও ন্যূনতম বিচার পাওয়ার সুযোগ নাই আমাদের।

উল্লেখ্য, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর স্থানীয় যুবক উত্তম বড়ুয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে রামুর ১২টি বৌদ্ধমন্দির ও ২৬টি বৌদ্ধ বসতিতে হামলা করা হয়। পরদিন উখিয়া ও টেকনাফে ৭টি বৌদ্ধমন্দিরে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

পরে এই হামলার জেরে রামু, উখিয়া ও টেকনাফে মোট ১৯টি মামলা হলেও পরে ১টি মামলা আপসের মাধ্যমে প্রত্যাহার করা হয়। বাকি ১৮ মামলায় মোট ৯৯৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় তদন্তকারী সংস্থা। পরে এসব মামলার সাক্ষ্যদাতারা পারিপার্শ্বিক পরিবেশ ও নিরাপত্তার অভাবে আদালতে সাক্ষী না দেওয়ায় ১৩ বছরেও মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১১

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১২

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৩

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৪

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৫

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৬

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৭

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৯

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

২০
X