নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মাছ শিকারে যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যান, পথে মৃত্যু

নিহত হাবিবুর রহমান। ছবি : সংগৃহীত
নিহত হাবিবুর রহমান। ছবি : সংগৃহীত

নওগাঁর পত্নীতলায় পাওয়ার টিলার চালিত ট্রলির (ট্র্যাক্টর) চাপায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার নজিপুর-গগণপুর সড়কের রামজীবনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নজিপুর পৌরসভার নতুনবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে উপজেলার রঘুনাথপুর গ্রামে টিকিট কেটে মাছ শিকার করতে যাচ্ছিলেন হাবিবুর রহমান। পথে নজিপুর-গগণপুর সড়কের রামজীবনপুর এলাকায় বিপরীত দিক আসা একটি পাওয়ার টিলার চালিত ট্রলির (ট্র্যাক্টর) চাপায় ঘটনাস্থলেই মারা যায়।

পত্নীতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১০

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১১

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৩

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৪

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৫

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৬

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৭

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৮

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

২০
X