জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না : বিজিএমইএ সভাপতি

চুয়াডাঙ্গার জীবননগরের পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে বক্তব্য দেন বিজিএমইএ-এর সভাপতি মাহমুদ হাসান খান (বাবু)। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গার জীবননগরের পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে বক্তব্য দেন বিজিএমইএ-এর সভাপতি মাহমুদ হাসান খান (বাবু)। ছবি : কালবেলা

বিএনপি ধর্ম নিয়ে কোনো রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান (বাবু)।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ৩টায় চুয়াডাঙ্গার জীবননগর পৌর পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্পাদায়ের মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি। যে বক্তব্য তারেক রহমান দিয়েছেন, সেটাই আপনাদের কাছে পৌঁছাতে এসেছি। তিনি বলেছেন— ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দেশ আমাদের সবার। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটায় পরিচয় আমরা বাংলাদেশের মানুষ।

বিজিএমইএর সভাপতি আরও বলেন, বাংলাদেশের মানুষ আমরা যে যার অবস্থান থেকে কাজ করব। আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ভুল-ত্রুটি থাকতে পারে, সেটি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আমাদের দল যেটা বলে সেটা হচ্ছে, আমরা ধর্ম নিয়ে কোনো রাজনীতি করি না। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, যার যার ধর্ম সে পালন করবে। আমরা এটা মনে প্রাণে ধারণ করি।

তিনি আরও বলেন, আপনারা যদি বাস্তবে দেখার সুযোগ দেন, তারেক রহমান প্রমাণ করে দেখাবেন ধর্ম নিয়ে মাঝে মাঝে যে এক ধরনের ষড়যন্ত্র তৈরি করা হয় এবং সংখ্যালঘু, সংখ্যাগুরু নিয়ে বয়ান দেওয়া হয়। এই বয়ান থেকে আমরা সম্পূর্ণ দূরে থাকব। আমরা সংখ্যালঘু, সংখ্যাগুরু এসব বয়ানে বিশ্বাসী না।

এ সময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির, সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু, খোকা, সরোয়ার হোসেন, সাইদুর, রনন, সুমন, বাদশা, ছাত্রদলের সদস্যসচিব রিমন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X