মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১০:৪৩ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বোনের চল্লিশার মুরগি আনতে গিয়ে সড়কে গেল ভাইয়ের প্রাণ

নিহত আলমগীর নাজমুল হক পল্লব। ছবি : সংগৃহীত
নিহত আলমগীর নাজমুল হক পল্লব। ছবি : সংগৃহীত

সাতক্ষীরায় প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আলমগীর নাজমুল হক পল্লব (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা-আশাশুনি সড়কের ধুলিহরের কোমরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পল্লব শহরের সুলতানপুর কাজীপাড়ার বাসিন্দা আইনজীবী অ্যাড. শামছুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, বোনের চল্লিশার জন্য মুরগি কিনে ফিরছিলেন পল্লব। পথে প্রাইভেটকারের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পল্লবের বন্ধু ও ফায়ার সার্ভিস কর্মী জাকির হোসেন জানান, খবর পেয়ে তারা অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তবে হাসপাতালে নেওয়ার আগেই পল্লব মারা যান।

এক মাস আগে পল্লবের বড় বোন মারা গেছেন। পরিবারে অন্য এক ভাই যুক্তরাষ্ট্রে চাকরিরত আছেন।

সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল হক দুর্ঘটনার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X