চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ এএম
অনলাইন সংস্করণ

প্রবারণা পূর্ণিমার শোভাযাত্রায় ফানুস থেকে আগুন

চট্টগ্রামে প্রবারণা পূর্ণিমার উৎসবের শোভাযাত্রায় ফানুস থেকে আগুনের ঘটনা ঘটে। ছবি : কালবেলা
চট্টগ্রামে প্রবারণা পূর্ণিমার উৎসবের শোভাযাত্রায় ফানুস থেকে আগুনের ঘটনা ঘটে। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর নন্দনকানন বৌদ্ধবিহারের সামনের সড়কে ফানুস ছোড়ার পরই হঠাৎ একটি খুঁটিতে আগুন ধরে যায়। এতে মুহূর্তে আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে প্রবারণা পূর্ণিমার উৎসবের শোভাযাত্রায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তৎক্ষণাৎ আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী মনোজ বড়ুয়া কালবেলাকে বলেন, ফানুস ছোড়ার পরই হঠাৎ একটি খুঁটিতে আগুন ধরে যায়। ব্যানারের পাশে হওয়ায় আগুন অনেকটা চোখে পড়ছিল। মুহূর্তে আশেপাশের সবাই আতঙ্কিত হয়ে পড়ে।

নন্দনকানন এলাকার বাসিন্দা এস কে মাহমুদ হিরু বলেন, সত্যিই মুহূর্তের জন্য ভয় লাগল, কিন্তু ফায়ার সার্ভিসের সতর্কতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে।

এ বিষয়ে কোতোয়ালি থানার সহকারী কমিশনার মাহফুজুর রহমান কালবেলাকে বলেন, কেউ আহত হয়নি। বাতাসের কারণে আগুন বৈদ্যুতিক লাইনে ছড়িয়ে গিয়েছিল, তবে আমরা দ্রুত তা নিয়ন্ত্রণে এনেছি। বড় ধরনের কোনো ঝুঁকি ছিল না এবং নিরাপত্তা ব্যবস্থা ছিল যথাযথ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১০

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১১

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১২

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৩

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৪

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৫

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৬

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৭

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৮

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৯

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০
X