চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

আকাশে ফানুসের জ্যোৎস্না, হৃদয়ে প্রবারণা পূর্ণিমার আলো

ফানুসের আলোয় উদ্ভাসিত আকাশে ভেসে যাচ্ছিল ধর্মীয় মন্ত্রের সুর। ছবি : কালবেলা
ফানুসের আলোয় উদ্ভাসিত আকাশে ভেসে যাচ্ছিল ধর্মীয় মন্ত্রের সুর। ছবি : কালবেলা

সন্ধ্যা নামতেই চট্টগ্রামের আকাশ এক অদ্ভুত রূপে রঙিন হয়ে ওঠে। একের পর এক ফানুস উড়ে যায় দূরের নীলিমায়, আলোর ক্ষুদ্র জ্যোৎস্না যেন পুরো শহরকে জাদুর ঝলকানি দিয়ে আলোকিত করছে।

সোমবার (৬ অক্টোবর) প্রবারণা পূর্ণিমা উপলক্ষে এ দৃশ্যের সাক্ষী হন হাজার হাজার নারী-পুরুষ।

নন্দনকানন বৌদ্ধ বিহার সংলগ্ন চার রাস্তার মোড় থেকে শুরু করে কাতালগঞ্জ নব পণ্ডিত বিহার— প্রতিটি বিহারে ছিল উৎসবমুখর আকাশ, যেখানে ফানুস ওড়ানোই ছিল প্রধান আকর্ষণ। সন্ধ্যার মুহূর্তে কীর্তনের সুর আর ঢোল, কাঁসর, মন্দিরার তাল মিলানো গর্জন যেন আকাশকে আরও উজ্জ্বল করেছে।

ফানুসের আলোয় উদ্ভাসিত আকাশে ভেসে যাচ্ছিল ধর্মীয় মন্ত্রের সুর। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই আকাশে ফানুস ওড়ানো কেবল আনন্দের নয়, বরং এটি বুদ্ধের উপদেশ ও প্রার্থনার এক অনন্য প্রকাশ। উপস্থিত ভক্তরা ফুল, ফলাদি, ধুপ-বাতি নিয়ে হাজির হয়ে সমস্বরে মন্ত্রপাঠ ও পূজা উৎসর্গ করেছেন।

চট্টগ্রামের সংগঠন মহাবর্গের যুগ্ম সাধারণ সম্পাদক অপুর্ব বড়ুয়া বলেন, বুদ্ধ পূর্ণিমার পর এটাই আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এক মাস ধরে আমরা ১৪টি ফানুস বানিয়েছি, যা জীবের মুক্তি ও আত্মশুদ্ধির জন্য আকাশে উড়িয়ে দেওয়া হবে।

সম্যক সংগঠনের সভাপতি শুভ বড়ুয়া কালবেলাকে বলেন, চট্টগ্রামের ৭১টি বৌদ্ধ সংগঠন আজ এখানে একত্রিত হয়েছে। প্রায় ৫০০টির বেশি ফানুস আকাশে ওড়ানো হচ্ছে। এটি কেবল আনন্দের উৎসব নয়, বরং আমাদের ধর্মীয় ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এক পথ।

সন্ধ্যায় সরেজমিনে দেখা গেছে, অনুষ্ঠানের উদ্বোধক চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নিজ হাতে ফানুস উড়ান, যা উৎসবের আনন্দকে আরও দ্বিগুণ করে।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ড. মহাস্থবির, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। সম্মিলিত প্রবণ পূর্ণিমা উদ্‌যাপন পরিষদের আয়োজনে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার লিটন কুমার বড়ুয়া।

আরও দেখা গেছে, নগরীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল থেকে বিহার ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, সিএমপি ট্র্যাফিক-দক্ষিণ বিভাগ বিশেষ ট্রাফিক ব্যবস্থার মাধ্যমে যানজট নিয়ন্ত্রণ করেছে। ডিসি হিল মোড়, নিউ আরোহণ সংঘ মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রোড ডাইভারশন কার্যকর ছিল।

ফানুস উৎসবের পাশাপাশি কৌজাগরী পূর্ণিমাকে ঘিরে নগরীর বাজারগুলোও ছিল ব্যস্ত। চকবাজার, হাজারী লেইন, টেরিবাজার ও বকশিরহাট বাজারে দেখা যায় নারী-পুরুষের উপচে পড়া ভিড়। ফুল, বেলপাতা, তুলসী, ধানের গোছা, মিঠাই— সবই ছিল কৌজাগরী পূর্ণিমার প্রয়োজনীয় উপকরণ। বিশেষ করে বিবাহিত নারীরা সক্রিয়ভাবে বাজারের প্রতিটি কোণ ঘুরে পূজার সামগ্রী সংগ্রহ করছিলেন।

উৎসবের আনন্দে মেতেছে সব বয়সী মানুষ। এক বৃদ্ধ ভিক্ষু বলেন, প্রবারণা পূর্ণিমা আমাদের জন্য শুধু ধর্মীয় নয়, এটি আমাদের সম্প্রদায়ের ঐক্য ও শান্তির প্রতীক।

চবি পালি বিভাগের শিক্ষার্থী তরুণ বড়ুয়া বলেন, ফানুস উড়ানো, কীর্তন আর মন্ত্রপাঠ এটি এক অনন্য অনুভূতি, যা হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকে।

চট্টগ্রামে প্রতি বছর অনুষ্ঠিত প্রবারণা পূর্ণিমা শহরকে একটি উৎসবমুখর রূপ দেয়। ধর্মীয় আনুষ্ঠানিকতা, ফানুস উড়ানো, আতশবাজি, কীর্তন— সব মিলিয়ে একে শহরের আকাশে ছড়িয়ে দেয় এক চিরস্মরণীয় আলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১০

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১১

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১২

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১৩

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৪

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

১৫

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১৬

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১৭

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১৮

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১৯

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

২০
X