দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রজনন মৌসুমে ইলিশ শিকার : দুই জেলের কারাদণ্ড

প্রজনন মৌসুমে ইলিশ শিকার : দুই জেলের কারাদণ্ড

ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে পটুয়াখালীর দুমকিতে জেলেদের দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের আ. সোবাহান হাং (৫৫) এবং আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের সোহরাফ মৃধা (৫২)। এ সময় কাইয়ুম (১৪) নামে এক অপ্রাপ্তবয়স্ক জেলেকে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার আঙ্গারিয়া ও পাতাবুনিয়া এলাকার পায়রা নদীতে অভিযান চালিয়ে নৌকা ও জালসহ তাদের আটক করা হয়। পরে ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়।

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন বলেন, দণ্ডপ্রাপ্ত দুই জেলেকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হবে।

মৎস্য কর্মকর্তা আরও জানান, প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১০

১৯৭১ : একটি গ্রামের গল্প

১১

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১২

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১৩

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৪

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৬

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৭

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৮

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৯

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

২০
X