খুলনা ব্যুরো
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১০:২৫ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ভৈবর নদে তলিয়ে গেল সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ

খুলনার ভৈরব নদে নোঙর করা অবস্থায় ডুবে গেছে সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ ‘এমভি জিলান’। ছবি : কালবেলা
খুলনার ভৈরব নদে নোঙর করা অবস্থায় ডুবে গেছে সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ ‘এমভি জিলান’। ছবি : কালবেলা

খুলনার ভৈরব নদের কাস্টম ঘাটে নোঙর করা অবস্থায় ডুবে গেছে সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ ‘এমভি জিলান’। সোমবার (০৬ অক্টোবর) সকালে নদীতে জোয়ারের সময় ভারসাম্য হারিয়ে জাহাজটি পানির নিচে চলে যায়।

জানা গেছে, জাহাজটি খুলনার কাস্টম ঘাট-সংলগ্ন একটি ডকইয়ার্ডে মেরামতের জন্য নোঙর করা ছিল। রোববার (০৫ অক্টোবর) রাত থেকেই সেটি ধীরে ধীরে কাত হতে শুরু করে এবং পরদিন সকালে পুরোপুরি ডুবে যায়।

‘এমভি জিলান’ সুন্দরবনে পর্যটনসেবার সঙ্গে জড়িত ‘রেইনবো ট্যুরস’ নামের একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের (টোয়াস) সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেভিড বলেন, ‘জাহাজটির এসি ও বাথরুমসহ অভ্যন্তরীণ কিছু মেরামতের কাজ চলছিল। অসাবধানতাবশত বাথরুমের একটি পাইপলাইন খোলা ছিল, সেখান দিয়ে পানি ঢুকে পড়ে। পানি প্রবেশের পর সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।’

জাহাজের মালিকপক্ষের প্রতিনিধি মো. জামিল জানান, ‘জাহাজটিতে গোসলের পানি লোড দেওয়া হচ্ছিল। এতে ভারসাম্য হারিয়ে কাত হয়ে পড়ে। এরপর জোয়ারের পানি বাড়ার সঙ্গে সঙ্গে সেটির ভেতরে পানি প্রবেশ করে এবং ডুবে যায়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নৌপুলিশের ওসি আবুল খায়ের। তিনি বলেন, ‘জাহাজটি নোঙর অবস্থায় একদিকে কাত হয়ে পড়ে এবং জোয়ারের পানিতে ডুবে যায়। জাহাজ উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।’

এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১০

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১১

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১২

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৪

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৫

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৬

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৭

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৮

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৯

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২০
X