বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের ব্যানার টাঙাতে গিয়ে আহত বিএনপি কর্মী

আহত বিএনপি কর্মী ইমান আলী প্রামাণিক। ছবি : সংগৃহীত
আহত বিএনপি কর্মী ইমান আলী প্রামাণিক। ছবি : সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দিতে ধানের শীষের ব্যানার টাঙাতে গিয়ে বিএনপির এক কর্মী আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে কাজলা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল স্বাধীন বাজার এলাকায় ধানের শীষের ব্যানার টাঙাতে গাছে ওঠার সময় ডাল ভেঙে ইমান আলী প্রামাণিক (৪৫) নিচে পড়েন যান। এতে তার মেরুদণ্ডে আঘাত লাগে এবং কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত অচল হয়ে যায়।

প্রাথমিকভাবে স্থানীয়রা তাকে মাদারগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

ইমান আলীর স্ত্রী জাহানারা বেগম জানান, তার স্বামী প্রস্রাব ও পায়খানা করতে পারছেন না। মেরুদণ্ডের বেশ কয়েকটি হাড় ভেঙে গেছে। তার দিনমজুর স্বামীর চিকিৎসার ব্যয়বহন করা তাদের পক্ষে অসম্ভব। তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

সারিয়াকান্দি উপজেলা বিএনপির নেতারা জানিয়েছেন, পরিবারটি গরিব এবং চিকিৎসার জন্য জরুরি সহায়তা প্রয়োজন। বগুড়া-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম আহত কর্মীর চিকিৎসার সব ব্যয়বহন এবং পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১১

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১২

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৬

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৭

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৮

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৯

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

২০
X