গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৬:৪০ এএম
অনলাইন সংস্করণ

‘দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না’

মুন্সীগঞ্জের গজারিয়ায় অসহায় ও দুঃস্থদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে বিএনপি নেতা কামরুজ্জামান রতন। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জের গজারিয়ায় অসহায় ও দুঃস্থদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে বিএনপি নেতা কামরুজ্জামান রতন। ছবি : কালবেলা

দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে অসহায় ও দুঃস্থদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘মানুষের মধ্যে পিআর পদ্ধতির ধারণাটা এখনও সর্বজনবিদিত নয়। যেখানে দেশবাসী এ মুহূর্তে সর্বজনীন অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন প্রত্যাশা করছে। সেখানে পিআর বা অন্য কোনো অপ্রাসঙ্গিক ইস্যুকে সামনে এনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা বিলম্বিত করার কোনো সুযোগ বিএনপি দেবে না। বাংলাদেশের জনগণও তা মেনে নেবে না।’

অনুষ্ঠানে ১৮টি দুস্থ পরিবারকে সেলাই মেশিন, দুইজন প্রতিবন্ধীকে হুইলচেয়ার, ১০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ এবং ৮০টি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসেন্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহফুজউল্লাহ দেওয়ান, জেলা বিএনপির সদস্য অধ্যাপক একেএম গিয়াসউদ্দীন আহম্মেদ, উপজেলা ও জেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল ও মহিলা দলের নেতারা।

তত্ত্বাবধান করেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন। তাছাড়া অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম আহম্মেদ।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১০

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১১

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

১২

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

১৩

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

১৪

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৫

১৯৭১ : একটি গ্রামের গল্প

১৬

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১৭

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১৮

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৯

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

২০
X