তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ এএম
অনলাইন সংস্করণ

উত্তরে শীতের আমেজ, পঞ্চগড়ে ঘন কুয়াশা

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বিভিন্ন এলাকায় রাত ও ভোরে ঘন কুয়াশা পড়তে দেখা যাচ্ছে। ছবি : কালবেলা
পঞ্চগড়ের তেঁতুলিয়ার বিভিন্ন এলাকায় রাত ও ভোরে ঘন কুয়াশা পড়তে দেখা যাচ্ছে। ছবি : কালবেলা

আশ্বিন মাসের শেষ প্রান্তে এসে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। কয়েক দিন ধরেই জেলার বিভিন্ন এলাকায় রাত ও ভোরে হালকা কুয়াশা পড়তে দেখা যাচ্ছে। তবে শনিবার (১১ অক্টোবর) সকালটা ছিল একটু ভিন্ন। কুয়াশার সঙ্গে সঙ্গে বইছে হালকা ঠান্ডা হাওয়া, যা অনেকের কাছেই শীতের আগমনী বার্তা হিসেবে ধরা দিয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্যমতে, শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।

স্থানীয়রা জানান, ভোরে ঘুম ভাঙতেই জানালার ওপার থেকে ধোঁয়াটে কুয়াশার চাদর চোখে পড়েছে। শহর এবং গ্রামাঞ্চলে এমন আবহাওয়া অনেকেই উপভোগ করছেন। কেউ কেউ হাঁটতে বের হয়েছেন কুয়াশার মধ্যে, কেউ আবার চায়ের দোকানে গরম চায়ের কাপ হাতে বসে গল্পে মেতেছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় কালবেলাকে বলেন, গত কয়েকদিন ধরে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ভোরের দিকে কুয়াশা এবং হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। এটা এক ধরনের মৌসুমি পরিবর্তনের ইঙ্গিত।

তিনি আরও বলেন, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এখন থেকে তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১০

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১১

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১২

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৩

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৪

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৫

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৬

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৭

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৮

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৯

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

২০
X