নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৭:৪৫ এএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

দাঁড়িপাল্লার কাছে নারী সমাজ নিরাপদ নয় : খায়রুল কবির খোকন

নরসিংদীতে নারী সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা
নরসিংদীতে নারী সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, যারা বেহেশতের টিকিট বিক্রির কথা বলে, দাঁড়িপাল্লার কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, তাদের ব্যাপারে সতর্ক থাকবেন। দাঁড়িপাল্লার কাছে নারী সমাজ নিরাপদ নয়। তা ছাড়া স্বাধীনতাবিরোধী শক্তির ব্যাপারে আমাদের সতর্ক থাকত হবে।

বুধবার (২৬ নভেম্বর) নরসিংদীর সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারী সমাবেশে এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, বিগত সময়ে আপনার দেখেছেন আমাদের দেশনেত্রী, তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের জন্য কী ধরনের ভূমিকা রেখেছেন। তিনি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির চালু, অ্যাসিড নিক্ষেপকারীদের মৃত্যুদণ্ড শাস্তি বিধান করেছিলেন, যৌতুক প্রথার বিরুদ্ধে ব্যবস্থাসহ নারীদের কল্যাণে যুগান্তকারী প্রদক্ষেপ নিয়েছিলেন। আগামী দিনেও আমাদের তারেক রহমান নারীদের জন্য ফ্যামিলি কার্ড, নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা করবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে নারীদের অধিকার বাস্তবায়ন হবে। নারীদের ওপর কেউ অন্যায়, অত্যাচার নিপীড়ন করতে পারবে না, এমনকি নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। কন্যাসন্তান পরিবারের বোঝা না, পরিবারের সম্পদ।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা, নরসিংদী শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূঁইয়া, ইকবাল হোসেন, নরসিংদী জেলা মহিলা দলের সভাপতি উম্মে সালমা মায়া, সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদ, সদর উপজেলা মহিলা দলের তাহমিনা হামিদসহ বিভিন্ন নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X