বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ এএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ এএম
অনলাইন সংস্করণ

প্রেমিক যুগলকে জিম্মি করে চাঁদা আদায়, অতঃপর...

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরিশালে ঘুরতে আসা এক প্রেমিক যুগলকে সাংবাদিক পরিচয়ে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) রাতে বরিশাল নগরীর নবগ্রাম রোড চৌমাথা লেকের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুই যুবক হলেন বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকার মো. হাসিবুর রহমান (২৭) ও পার্শ্ববর্তী বেলতলা এলাকার সায়েম সিকদার (২৬)।

প্রেমিক যুগল জানান, বিকেলে তারা নগরীর চৌমাথা লেকের পাড়ে ঘুরতে এসে খাবার খাচ্ছিলেন। তখন কয়েকজন লোক সাংবাদিক পরিচয়ে আমাদের ছবি তোলে। পরে নিউজ করার হুমকি দিয়ে আমাদের কাছ থেকে ১১ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর আরও টাকা দাবি করলে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়। পুলিশ এসে দুজনকে আটক করলেও বাকি তিনজন পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটনের কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, চাঁদাবাজির ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে নামধারী ও ৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে ভুক্তভোগী যুবক থানায় এরই মধ্যে মামলা দায়েরের জন্য লিখিত এজাহার দিয়েছেন। বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১১

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১২

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৩

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৪

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৫

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৬

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৭

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৯

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

২০
X